ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঝিনাইদহে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

৩১ জানুয়ারি, ২০২২,  5:32 PM

news image

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার এনায়েতপুর গ্রামে শীতে আগুনের তাপ নিতে গিয়ে দগ্ধ হয়ে ওয়াজেদ শেখ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওয়াজেদ শেখ উপজেলার রাখালগাছি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়,

বাড়িতে বড় ছেলে ও ওয়াজেদ শেখ ছিলেন। ভোরে তার ছেলে মাঠে কাজে গিয়েছিল। প্রচণ্ড শীতে গরম তাপ নিতে রোববার সকালে বাড়ির উঠানে খড়-পাতায় আগুন ধরিয়ে বসে ছিলেন বৃদ্ধ ওয়াজেদ শেখ। কিন্তু হঠাৎ আগুন তার শরীরে থাকা পাঞ্জাবিতে লেগে যায়। সঙ্গে সঙ্গে সারা শরীরে আগুন ছড়িয়ে পড়ে। তার চিৎকারে আশেপাশের মানুষ ছুটে আসে। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওয়াজেদ শেখের। স্থানীয় ইউপি সদস্য আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম