ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

ঝাড়খণ্ডে মাওবাদীদের সাথে সংঘর্ষে সেনাসহ নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই, ২০২৫,  5:00 PM

news image

ভারতের ঝাড়খণ্ডে মাওবাদী-যৌথবাহিনী সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। বুধবার পুরুলিয়া সীমানার অদূরে গোমিয়া থানা এলাকার বীরহোদেরডেরা জঙ্গলে বন্দুকযুদ্ধে এক মাওবাদী কমান্ডার এবং এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বন্দুকযুদ্ধের মাঝে পড়ে নিহত হয়েছেন এক সাধারণ গ্রামবাসীও। ঝাড়খণ্ড পুলিশের ডিজি অনুরাগ গুপ্ত জানিয়েছেন, নিহত মাওবাদী কমান্ডারের নাম কুনওয়ার মাঝিঁ। তাঁর মাথার দাম ছিল পাঁচ লক্ষ রুপি। তিনি বলেন, নিহত সিআরপিএফ জওয়ানের নাম পরনেশ্বর কোচ, যিনি আসামের কোকরাঝাড়ের বাসিন্দা। সিআরপিএফ-এর জঙ্গলযুদ্ধে প্রশিক্ষিত ‘কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজ়োলিউট অ্যাকশন’ (কোবরা) এবং ঝাড়খণ্ড পুলিশের মাওবাদী দমন বাহিনী ‘জাগুয়ার’ বুধবারের অভিযানে যোগ দিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম