ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস উল্টে ২০ জন আহত

#

নিজস্ব প্রতিনিধি

০৮ মে, ২০২৩,  3:19 AM

news image

ঝালকাঠির নলছিটিতে ঢাকা থেকে ছেড়ে আসা পাথরঘাটাগামী মিজান পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে চালক- হেলপারসহ ২০ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (৭ মে) বিকেল ৪ টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার ষাইটপাকিয়া এলাকায় মেসার্সআনযার ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে স্থানীয়দের সহায়তা য় আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং বাসটি উদ্ধার করে সড়কের পাশে রেখে রেখে দেন। এ দুর্ঘটনায় বাসটি উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে বাসে থাকা আন্তত ৩০ জন যাত্রীর মধ্যে চালক ও তার সহকারীসহ ২০ যাত্রী আহত হয়েছে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহত যাত্রীদের মধ্যে একজনের পা বিচ্ছিন্নসহ অন্যরা মারাত্মক জখম হয়েছেন। নলছিটি থা নার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের উপর উল্টে যায় এতে ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছে। বাসটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম