ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ঝালকাঠিতে দুই স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০২২,  5:21 PM

news image

ঝালকাঠির নলছিটিতে পঞ্চম শ্রেণির দুই ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দপ্তরি পঞ্চম শ্রেণির দুই ছাত্রীকে বিদ্যালয়ের একটি কক্ষে সকালে প্রাইভেট পড়াচ্ছিলেন। এক পর্যায়ে কক্ষের দরজা আটকে দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। তাঁদের চিত্কার শুনে আশপাশের লোকজন ছুটে এসে দপ্তরিকে বিদ্যালয়ের কক্ষে আটক করে রাখেন। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান।

এই ঘটনায় বিচারের দাবিতে মেয়ে দুটির পরিবার ও স্থানীয় লোকজন গতকাল দুপুরে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে। তারা অভিযুক্ত দপ্তরিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা মো. তৌফিক বলেন, ‘আমরা এ ঘটনার বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছিলাম। পুলিশ এসে বিচারের আশ্বাস দিয়েছে। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিশে না দিয়ে তাঁকে কেন বাঁচিয়ে দিলেন? তাই এই ঘটনায় তাঁরও বিচার হওয়া দরকার।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ে গিয়ে তিনি এ ধরনের কোনো ঘটনা দেখেননি। তাই তাঁকে ছেড়ে দিয়েছেন। এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা নলছিটি থানার উপপরিদর্শক শহিদুল আলম বলেন, ‘এ ঘটনায় একটি মেয়ের পরিবার থানায় অভিযোগ দিয়েছে। অভিযুক্ত দপ্তরি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা এসে লোকজনের কথা শুনে তাদের শান্ত করেছি। তারাও অবরোধ তুলে নিয়েছে। ’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম