ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঝালকাঠিতে জলাতঙ্কে যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৫ অক্টোবর, ২০২৫,  4:56 PM

news image

ঝালকাঠি শহরের বাকলাই সড়কের বাসিন্দা কাজী মনিরুজ্জামান মান্না (৩৪) নামে এক যুবক জলাতঙ্কে মারা গেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি বিকাশের ঝালকাঠি শাখায় সুপারভাইজার হিসেবে যোগ দেন মান্না। প্রায় দেড় মাস আগে একটি কুকুরে কামড়ানো আহত বিড়ালকে চিকিৎসা করাতে গেলে বিড়ালটি তাকে কামড় দেয়। পরিবারের সদস্যরা বারবার জলাতঙ্কের ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিলেও তিনি তা নেননি। মঙ্গলবার অফিসে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মান্না। পরে তিনি বরিশালে চিকিৎসা নিতে যান। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, তিনি জলাতঙ্কে আক্রান্ত হয়েছেন এবং এ রোগের কার্যকর চিকিৎসা নেই। তাকে জানানো হয়, হাতে সময় আছে মাত্র সাত দিন। এরপর তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম