ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ঝড়বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ, ২০২৪,  4:50 PM

news image

চলতি মাসের শেষ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। এতে বলা হয়, আগামী এপ্রিল শুরু হওয়া পর্যন্ত তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকবে। তবে এপ্রিলের শুরুর দিক থেকে তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়াবিদ মো. উমর ফারুক বলেন, ‘আজ সোমবার কম বৃষ্টি হতে পারে। ঢাকায় বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এমন অবস্থা দুদিন থাকতে পারে। এরপর বৃষ্টি খানিকটা কমতে পারে। তবে চলতি মাসের শেষ পর্যন্ত তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই।’ এদিকে এ মাসে তাপপ্রবাহের সম্ভাবনা কম থাকলেও আগামী এপ্রিল মাসের শুরুর দিকে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশীদ।তিনি বলেন, ‘এপ্রিলের শুরুর দিকে তাপপ্রবাহ হতে পারে। তবে তা তীব্র না-ও হতে পারে।’ উল্লেখ্য, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত শনিবার রাতে শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঝড়ো হাওয়া। রাজধানীতে এর গতি ঘণ্টায় ৯২ কিলোমিটার ছিল বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবার রবিবার বিকেলে রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম