ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

০৯ মার্চ, ২০২৪,  4:50 PM

news image

জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত ১টা ১৪ মিনিটে হাসপাতালের দ্বিতীয় তলায় নারী ওয়ার্ডের পাশে তত্ত্বাবধায়কের কক্ষে আগুনের সুত্রপাত ঘটে। আগুনে কক্ষের সব আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। জয়পুরহাট ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক শরিফুল ইসলাম জানান, হাসপাতালে থাকা রোগীর স্বজনরা তত্ত্বাবধায়কের কক্ষে ধোঁয়া দেখতে পান। এ সময় আতঙ্কে চিৎকার শুরু করেন তারা। ওই ভবনে থাকা রোগী, তাদের স্বজন, চিকিৎসক, নার্স ও কর্মচারীরা আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত  হতে পারে। দ্রুত ঘটনাস্থলে আসার কারনে আগুন অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়তে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল ও পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম। তারা জানান আগুন নিয়ন্ত্রণে আসায় আতংকের কিছু নেই এবং রোগীদের চিকিৎসা কার্যক্রম ব্যহত হবেনা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম