ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

জ্বালানির মূল্যবৃদ্ধি: ভাড়া সমন্বয়ে বিকেলে বিআরটিএ-মালিক সমিতির বৈঠক

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২২,  6:50 PM

news image

জ্বালানির মূল্য বৃদ্ধির পর শনিবার (৬ আগস্ট) সকাল থেকে আগের ভাড়ায় যানবাহন চলাচল করলেও এবার ভাড়া সমন্বয়ের জন্য বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও মালিক সমিতি। শনিবার বিকেল ৫টায় বনানীর বিআরটিএ কার্যালয়ে অনুষ্ঠিত হবে এ বৈঠক। এর আগে, শুক্রবার (৫ আগস্ট) রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্যবৃদ্ধির এ ঘোষণা আসে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি খুচরা মূল্য ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা, ও পেট্রোল ১৩০ টাকায় বিক্রি হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি হওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)-এ পরিশোধিত এবং আমদানি বা ক্রয়কৃত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য সমন্বয় করে ভোক্তা পর্যায়ে এই দাম পুনঃনির্ধারণ করা হলো। এর প্রভাবে দেশব্যাপী বিপাকে পড়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। যার প্রভাব পড়েছে জনজীবনেও। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকেই জ্বালানিতে বাড়তি মূল্য কার্যকর হয়েছে। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে দেখা দিয়েছে পরিবহন সঙ্কট। রাস্তায় যানবাহনের সংখ্যা কম থাকার পাশাপাশি অভিযোগ আছে বাড়তি ভাড়া নেয়ারও। শনিবার সকাল থেকে ভোগান্তিতে পড়েছে অফিস ও স্কুলগামীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম