ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

জেল থেকেই অক্সফোর্ডের চ্যান্সেলর হতে আবেদন করেছেন ইমরান খান

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ আগস্ট, ২০২৪,  5:22 PM

news image

যুক্তরাজ্যের সবচেয়ে প্রাচীন ও মর্যাদাপূর্ণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরবর্তী চ্যান্সেলর হওয়ার জন্য আবেদন করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জেল থেকেই এই আবেদন করেছেন বলে জানিয়েছে তার দল পিটিআই। খবর আলজাজিরার। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় পিটিআই জানিয়েছে, পিটিআই লন্ডনের মুখপাত্র সাইয়েদ জুলফিকার বুখারির মাধ্যমে এই আবেদনপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন অক্সফোর্ডের সাবেক ছাত্র ইমরান খান। রবিবার (১৮ আগস্ট) পাকিস্তানের প্রধান বিরোধী দলটি আরও জানিয়েছে, এক বছরের বেশি সময় ধরে বেআইনিভাবে বন্দী থাকা সত্ত্বেও ইমরান খান তার নীতি ও যে কারণে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বার্তা সংস্থা এএফপির সঙ্গে কথা বলার সময় বুখারি বলেছেন, ইমরান খান জানান যে তিনি তার আবেদনপত্র জমা দিতে চান। এখন আবেদনপত্রটি যাচাই-বাছাই করা হবে। তিনি বলেন, এটি একটি প্রতীকী পদ। তবে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ। ইমরান খান অক্সফোর্ড থেকে বের হওয়া মানুষদের মধ্যে অন্যতম জনপ্রিয় একজন। তিনি চ্যান্সেলর হলে বেশ ভালোই হবে। জুলফিকার বুখারি আরও বলেন, ইমরান খান যদি চ্যান্সেলর হন তাহলে তিনি হবেন এশিয়ান বংশোদ্ভূত প্রথম ব্যক্তি। এটি কেবল পাকিস্তানের জন্য নয়, সমগ্র এশিয়া ও বাকি বিশ্বের জন্য একটি দুর্দান্ত অর্জন হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম