ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

জেলা পরিষদের নারী জনপ্রতিনিধি বিলকিস জাহানকে কলাপাড়া প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

#

০৪ অক্টোবর, ২০২৩,  2:56 AM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় জেলা পরিষদের নারী জনপ্রতিনিধি বিলকিস জাহান কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কলাপাড়া প্রেসক্লাব। আজ মঙ্গলবার (৩ অক্টোবার) রাত সাড়ে আটটায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে বিলকিস জাহান কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির ও সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু।  পরে প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সম্পাক এসএম মোশারেফ হোসেন মিন্টু'র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, সাবেক সম্পাদক মোহসীন পারভেজ, সাংবাদিক এনামুল হক, গোফরান পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউসুফ আলী প্রমূখ। অনুষ্ঠানে অভিনন্দিত নারী জনপ্রতিনিধি বিলকিস জাহান বলেন, 'সাংবাদিকরা সমাজের দর্পণ। আজ আপনারা আমাকে যে সন্মান দেখালেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাকে আপনারা দিক নির্দেশনা দিবেন।' অনুষ্ঠানের শেষে প্রেসক্লাবের উন্নয়নে জেলা পরিষদ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রেসক্লাব কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন বিলকিস জাহান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম