ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

জেলফেরত আসামির হামলায় গুলিবিদ্ধ প্রবাসীর স্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জুলাই, ২০২৪,  5:00 PM

news image

কক্সবাজারের চকরিয়ায় জেলফেরত আসামির গুলিতে সুুমি সুলাতানা (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাত ৭টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড বাজার পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত সুমি সুলতানা ওই এলাকার প্রবাসী কামাল উদ্দিনের স্ত্রী। জানা যায়, বছরখানেক আগে প্রবাসী কামাল উদ্দিনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সুমি সুলতানা বাদী হয়ে একই এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে মো. বাবুলসহ আরো ৭-৮জনকে আসামি করে মামলা করে। ওই মামলায় কয়েকজন জেল খেটে জামিনে বের হয়।  এর মধ্যে বাবুলও একজন। মঙ্গলবার রাত ৭টার দিকে বাবুলের নেতৃত্বে ৫-৬ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে প্রবাসী কামাল উদ্দিনের বাড়িতে যায়। এসময় দরজা খুলতে বললে কামাল উদ্দিনের স্ত্রী সুমি সুলতানা দরজা খোলার সাথে সাথে বাবুল দুটি গুলি করে। গুলি সুমির চোখে ও কানে লাগে। পরক্ষণে ওই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরিবারের লোকজন সুমিকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সুমির বাম চোখ ও কান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পরিবারের লোকজন জানায়।  চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বিষয়টি জেনেছি। পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম