ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা

#

আইটি ডেস্ক

৩০ জুলাই, ২০২৬,  5:10 PM

news image

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনাই অ্যাপে নতুন আপডেট এনেছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে অ্যাপটির ইউজার ইন্টারফেসে পরিবর্তন আনা হয়েছে। নতুন আপডেটে ‘থিঙ্কিং লেভেল’ নির্বাচন এবং নোটিফিকেশন নিয়ন্ত্রণের সুবিধা যুক্ত করা হয়েছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম নাইনটুফাইভগুগলের প্রতিবেদনে বলা হয়েছে, আগে জেমিনাইয়ে অতিরিক্ত যুক্তিভিত্তিক উত্তর পেতে ব্যবহারকারীদের শুরুতেই একটি থিঙ্কিং লেভেল নির্বাচন করতে হতো। নতুন আপডেটের পর অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ‘স্ট্যান্ডার্ড’ মোডে চালু হবে। তবে প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারীরা সরাসরি ‘এক্সটেন্ডেড থিঙ্কিং’ অপশন নির্বাচন করে আরও বিশ্লেষণধর্মী উত্তর পেতে পারবেন।

নতুন আপডেটে অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য নোটিফিকেশন কন্ট্রোল সুবিধাও যুক্ত করেছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাকাউন্ট মেনু থেকে নিজেদের পছন্দ অনুযায়ী কোন ধরনের নোটিফিকেশন পেতে চান, তা সহজেই নির্ধারণ করতে পারবেন।

গুগল গত কয়েক মাস ধরে ধাপে ধাপে জেমিনাই অ্যাপের নকশা ও কার্যকারিতা উন্নত করছে। নতুন এই হালনাগাদ সেই ধারাবাহিক উন্নয়নের অংশ। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের জন্য পর্যায়ক্রমে নতুন সুবিধাগুলো চালু করা হচ্ছে।

সূত্র: গ্যাজেটস৩৬০

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম