ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

জুলুম না করা আ. লীগ কর্মীরা বিএনপির সদস্য হতে পারবে: আমীর খসরু

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২৫,  10:44 PM

news image

বিগত সময়ে আওয়ামী লীগ করলেও যারা তাদের দুষ্কর্মের সঙ্গে যুক্ত ছিল না এবং বিএনপি'র নেতাকর্মীদের হয়রানি করেনি তাদের বিএনপি'র সদস্য করা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (১৭ মে) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের কাজীর দেউরী দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির উদ্যোগে 'সদস্য নবায়ন' কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বক্তব্যে তিনি বলেন, যারা আওয়ামী লীগের চিহ্নিত দোসর, যারা চাঁদাবাজি-দুর্নীতিসহ বিভিন্ন অপকর্মে যুক্ত তাদের বিএনপি'র সদস্য করা যাবে না। যাদের যুক্ত করলে ভোট কমবে তাদের দলে স্থান না দেওয়ার নির্দেশনা দিয়ে আমীর খসরু বলেন, দলের মেম্বারশীপ দিতে হবে দিনের আলোয় সবার সামনে, রাতের অন্ধকারে সদস্য দেওয়ার সুযোগ নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম