ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২৬,  10:15 PM

news image

নতুন সরকারে প্রস্তাবিত বাজেটে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বপূর্ণ অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে শহীদ পরিবার এবং আহত ‘জুলাই যোদ্ধাদের’ জন্য বিশেষ মাসিক ভাতার প্রস্তাব করা হয়েছে।২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই ভাতার পরিমাণ সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ‘বি’ ক্যাটাগরির আহতদের জন্য ১৫ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির আহত যোদ্ধাদের জন্য ১০ হাজার টাকা মাসিক ভাতার প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার নথি থেকে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতিটি পরিবারকে প্রতি মাসে ২০ হাজার টাকা হারে সম্মানি ভাতা প্রদান করা হবে। এছাড়া আন্দোলনে আহত যোদ্ধাদের শারীরিক জখমের তীব্রতা অনুযায়ী ৩টি ভাগে ভাগ করে মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। সবচেয়ে গুরুতর আহত অর্থাৎ ‘এ’ ক্যাটাগরির যোদ্ধারা পাবেন মাসিক ২০ হাজার টাকা। অতিরিক্ত সুবিধা হিসেবে গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ ২৫ হাজার টাকা করা হয়েছে। অর্থমন্ত্রী তার বক্তব্যে জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম