ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন প্যারিসে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা অনুষ্ঠিত

#

০৯ আগস্ট, ২০২৬,  7:08 PM

news image

বাদল পাল:  ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) প্যারিসের ১৬তম এরোনডিসমেন্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স ও মোনাকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের বাণী পাঠ করেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদের বাণীও অনুষ্ঠানে পাঠ করা হয়।

সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এই চেতনা ধারণ করে উন্নয়ন, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দেশ-বিদেশের সকল বাংলাদেশিকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

দূতাবাস জানায়, ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত কনসুলার সেবা সীমিত রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে অনুষ্ঠানটি একদিন আগে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক,কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক,ব্যবসায়ী নেতৃবৃন্দ ও দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম