ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

জুলাই আন্দোলনকে অবজ্ঞা করে কোনো বক্তব্য দেয়া ধৃষ্টতা : চিফ প্রসিকিউটর

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০২৬,  9:15 PM

news image

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন ছিল জাতীয় মুক্তির সংগ্রাম এটাকে অবজ্ঞা করে কোনো বক্তব্য দেয়া ধৃষ্টতা। মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের অভিযোগ গঠনের শুনানি চলাকালে তিনি এ মন্তব্য করেন। এসময় চিফ প্রসিকিউটর আরও বলেন, বাংলাদেশের কোনো আদালতেই জুলাই অভ্যুত্থানকে নিয়ে প্রশ্ন তোলা যাবে না। জুলাই চার্টার ও জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জাতির মুক্তি সংগ্রাম হিসেবে বিবেচিত। শুনানিতে সালমান এফ রহমান ও আনিসুল হক হকের আইনজীবী বলেন, জুলাইয়ে কারফিউ দেয়া হয়েছিল জনগণের জানমাল রক্ষায়। এর প্রতিবাদ জানিয়ে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর বলেন, এসব বলাটা ধৃষ্টতা। পরে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১২ জানুয়ারি দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অন্য সদস্য হলেন– বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ। এর আগে, মঙ্গলবার সকাল ১০টার পর কারাগার থেকে কড়া পাহারায় প্রিজনভ্যানে করে সালমান ও আনিসুল হককে ট্রাইব্যুনালে নিয়ে আসে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম