ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

জুলাই-আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা নয়, রুল জারি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৪,  8:13 PM

news image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে নিহতদের ‘জাতীয় বীর’ কেন ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে আহতদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি কেন দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া একাত্তরের মুক্তিযোদ্ধারা যেসব সুবিধা পান, ২৪-এর গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদেরও কেন একই সুবিধা দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি নিহতদের পরিবারকে কেন পুনর্বাসনের নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী তৈমূর আলম খোন্দকার এ রিট করেছেন। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গায়েবি মামলা দায়ের করায় জড়িতদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় কমিশন গঠন করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া গায়েবি মামলার শিকার হওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এদিন বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম