ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

জুনে ১১০ টাকা লিটারে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২২,  5:02 PM

news image

দেশে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেলেও ১১০ টাকা লিটারেই তেল বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কম দামে তেল বিক্রির এ কার্যক্রম আরও সম্প্রসারণ করবে সংস্থাটি। এর অংশ হিসেবে আগামী জুন থেকে এক কোটি কার্ডধারী পরিবারের কাছে ১১০ টাকা লিটার দামে তেল বিক্রি করবে টিসিবি। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। বাণিজ্য সচিব জানান, সরকার টিসিবির মাধ্যমে সরাসরি সয়াবিন তেল আমাদানি করার পরিকল্পনা হাতে নিয়েছে। বিদেশে বাংলাদেশের মিশনগুলোর সঙ্গে ইতোমধ্যেই রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠনের মাধ্যমে সয়াবিন তেল কেনার জন্য যোগাযোগ করা হয়েছে। বিশ্ব বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধির কারণে দেশেও ভোজ্যতেলের দাম বাড়িয়েছে সরকার। তবে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের স্বল্পমূল্যে সয়াবিন তেলসহ নিত্যপণ্য সরবরাহ করছে সরকার। টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে এ সহায়তা করা হচ্ছে। গত ৫ মে বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনসপতি ম্যানুফ্যাকসার্স অ্যাসোসিয়েশন তেলের দাম নির্ধারণ করে দেয়। এতে লিটারপ্রতি ৩৮ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৮ টাকা করা হয়। খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪৪ টাকা বাড়িয়ে ১৮০ টাকা নির্ধারণ করা হয়। ৭ মে থেকে বাজারে এ দাম কার্যকর হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম