জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬, 10:46 PM
NL24 News
২৩ সেপ্টেম্বর, ২০২৬, 10:46 PM
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই
নিজস্ব প্রতিবেদক: জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর বিকল্প নাই বলে মন্তব্য করেছেন গাজীপুর মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মাহবুব আলম (মহি)।শনিবার বেলা ১২ টায় গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে কাশিমপুরের বাগবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গাছ আমাদের ফুলের সৌন্দর্যে মুগ্ধ করে,গাছ আমাদের ভিটামিন ও পুষ্টির অভাব দূর করে, গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে ও পরিবেশের সৌন্দর্য রক্ষা করে, গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে। অতএব গাছ আমাদের মানব জীবনের পরম বন্ধু।সেমতে জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই।
একটি গাছ কাটলে ৫ টি গাছ রোপণের অনুরোধ জানান তিনি। মাহবুব আলম (মহি) আরও বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পাঁচ বছরের ২৫ কোটি বৃক্ষরোপনের ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণা বাস্তবায়নের জন্য সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সাংবাদিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম শামীম।এসময় উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন (পারু),গাজীপুর জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ খান,গাজীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ১০ নং ওয়ার্ড শাখার সভাপতি রেজাউল করিম কন্ট্রাক্টর, বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি আজহারুল ইসলাম ঠান্ডু,প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য আসাদ মন্ডল,সহকারী শিক্ষক রোজিনা আক্তার,
তহুরা বেগম,গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক সদস্য আরিফুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক সদস্য আব্দুল মতিন মন্ডল,গাজীপুর সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ নাছিমা আক্তার রেনু, নাগরিক টিভির প্রতিনিধি সাহাজ উদ্দিন সুৃমন, সাংবাদিক সোহরাব মন্ডল,যায় যায় দিন পত্রিকার প্রতিনিধি লাবনী আক্তার,শ্রমিক নেতা আতাউর রহমান প্রমূখ।