ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

জিম্বাবুয়েকে পাত্তাই দিলো আফগানিস্তান

#

স্পোর্টস ডেস্ক

২২ ডিসেম্বর, ২০২৪,  4:56 PM

news image

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটিতে জিম্বাবুয়েকে একেবারে পাত্তাই দিলো আফগানিস্তান। শনিবার (২১ ডিসেম্বর) হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ওয়ানডে ম্যাচ হলেও এদিন টি-টােয়েন্টি স্টাইলে খেলে জয় তুলে নেয় হাশমতউল্লাহ শহিদির দল। ম্যাচটি ৮ উইকেট ও ১৩৯ বল হাতে রেখেই জিতে নিয়েছে আফগানরা। এ জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো আফগানিস্তান। 

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি পরিত্যাক্ত হয় বৃষ্টির কারণে। দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের হারিয়ে এগিয়ে থাকে সফরকারীরা। সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে আফগান তরুণ স্পিনার আল্লাহ মালিক গাজনফারের ঘূর্ণিতে মাত্র ৩০.১ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ১০ ওভার টানা বল করে ৩৩ রান দিয়ে নেন ৫ উইকেট। রশিদ খান নেন ৩ উইকেট। ফরিদ আহমদ ও আজমতউল্লাহ ওমরজাই নেন ১টি করে উইকেট।

জিম্বাবুয়ে ব্যাটারদের মধ্যে সিন উইলিয়ামস একাই লড়াই করলেন আফগানর বোলারদের বিপক্ষে। ৬১ বলে ৬০ রান করে আউট হন তিনি। এছাড়া ১৩ রান করেন সিকান্দার রাজা।

জবাবে ব্যাট করতে নেমে সেদিকুল্লাহ অটল ও আবদুল মালিক মিলে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করেন। সেদিকুল্লাহ ৫০ বলে করেন সর্বোচ্চ ৫২ রান। ২৯ রান করে আউট হন আবদুল মালিক। শেষ পর্যন্ত ২৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। ১৭ রানে রহমত শাহ ও ২০ রানে অপরাজিত ছিলেন হাশমত উল্লাহ শহিদি। রিচার্ড এনগারাভা ও ট্রেভর গুয়ান্ডু নেন ১টি করে উইকেট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম