ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

জিপিএ-৫ পেলো এক লাখ ৮৯ হাজার শিক্ষার্থী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  7:21 PM

news image

ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৭৮ হাজার ৫২২ জন। মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৭২ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭৭৫ জন। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ফল প্রকাশ করেন। এবার ১১টি বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

আর সাধারণ ৯টি বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। আর কারিগরি বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ। এছাড়া মাদরাসা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ। অপরদিকে কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৪৯, রাজশাহী বোর্ডে ৯৭ দশমিক ২৯, যশোর বোর্ডে ৯৮ দশমিক ১১, বরিশাল বোর্ডে ৯৫ দশমিক ৭৬ শতাংশ। ২০২১ সালের ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেন। গতবারের চেয়ে এবার ৩৩ হাজার ৯০১ জন পরীক্ষার্থী বেশি ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম