ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জিদানের দলে নতুন মুখের ছড়াছড়ি

#

স্পোর্টস ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৬,  11:08 AM

news image

স্বপ্নপূরণের পর এবার বাস্তব মঞ্চে জিনেদিন জিদান। ফ্রান্স জাতীয় দলের ডাগআউটে দাঁড়িয়ে ম্যাচ পরিচালনার দায়িত্ব শুরু হচ্ছে তার। নেশনস লিগকে সামনে রেখে ফরাসি ফুটবলে কিংবদন্তির নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।


লিগকে সামনে রেখে গতকাল প্রথমবারের মতো ফ্রান্সের স্কোয়াড ঘোষণা করেন ‘জিজু’। ২৩ সদস্যের দলে রাখা হয়েছে পাঁচজন নতুন মুখ—জেরেমি জ্যাকে, অ্যান্ডি দিউফ, লুকাস দা কুনহা, এস্তেবান লিপল ও গুইলাম রেস্তেস। দলে কিলিয়ান এমবাপ্পেকে অধিনায়ক হিসেবে রেখেছেন তিনি।


এমবাপ্পেকে নিয়ে জিদান বলেন, “সে আমার দলের অধিনায়ক। সে বিশ্বের সেরা খেলোয়াড়।”


দিদিয়ের দেশমের বিদায়ের পর ফ্রান্স দলের দায়িত্ব নিয়েছেন জিদান। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। কোচ হিসেবে তার অভিষেক হবে আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে। নেশনস লিগে এই ফিফা উইন্ডোতে ফ্রান্সের অন্য প্রতিপক্ষ বেলজিয়াম (হোম ও অ্যাওয়ে) এবং ইতালি।


গোলরক্ষক : মাইক মাইনিয়ঁ, রবিন রিসার ও গুইলাম রেস্তেস।


ডিফেন্ডার : দায়োত উপামেকানো, জুলস কুন্দে, ইব্রাহিমা কোনাতে, ম্যাক্সাঁস লাক্রোয়া, জেরেমি জ্যাকে, অ্যান্ডি দিউফ, পিয়েরে কালুলু, আদ্রিয়াঁ ট্রুফার্ট।


মিডফিল্ডার : মানু কোনো, আদ্রিয়াঁ রাবিও, ওয়ারেন জেইর-এমেরি, রায়ান চেরকি, লুকাস দা কুনহা, এদুয়ার্দো কামাভিঙ্গা।


ফরোয়ার্ড : উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, এস্তেবান লিপাল, দেজিরে দুয়ে, ব্র্যাডলি বারকোলা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম