ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

জায়েদ-নিপুণ দ্বন্দ্ব: যে আদেশ দিলেন আপিল বিভাগ

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  4:39 PM

news image

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। চেম্বার আদালতের আদেশ বহাল রেখে আদালত বলেন, এ সময় কেউ পদে বসতে পারবে না। এ সময়ের মধ্যে কেউ পদে বসলে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করা হবে। হাইকোর্টে রুল নিষ্পত্তি করার আদেশ দিচ্ছি।’ ফলে, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা চলমান থাকছে। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার হাইকোর্টে এ মামলার রুল শুনানির জন্য শুরুতে থাকবে বলে আদালত নির্দেশ দিয়েছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে অভিনেত্রী নিপুণ আক্তারের আপিলের শুনানি শেষে আজ সোমবার সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। অপরদিকে, জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেড আহসানুল করিম।

এর আগে গত বুধবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। নিপুণ আক্তারের আবেদনের শুনানি শেষে গত বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ আদেশ দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে গতকাল রোববার পর্যন্ত স্থিতিশীলতা দিয়ে আপিল বিভাগে শুনানির দিন ধার্য করা হয়। এ সময় পর্যন্ত কেউ দায়িত্ব পালন করতে পারবেন না বলে নির্দেশ দেন আদালত। নিপুণের আপিল শুনানি শেষে গত বুধবার বিকেল সোয়া ৩টায় আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি  জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করা হয়। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে নিপুণ আপিল করেন। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হন জায়েদ খান। এরপর ৫ ফেব্রুয়ারি আরেক প্রার্থী নিপুণ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান ও চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। পরে জায়েদ খানের আইনজীবী নাহিদ সুলতানা যুথি নির্বাচনি আপিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত সোমবার হাইকোর্টে আবেদন করলে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত ও রুল জারি করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম