ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

জাল টাকাসহ চবি শিক্ষার্থী ও রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

০৪ মে, ২০২৫,  7:59 PM

news image

চট্টগ্রামের লোহাগাড়ায় ৩১ হাজার টাকার জাল নোটসহ মোহাম্মদ মোদ্দাচ্ছির (২৫) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার বোন খাদিজা বেগম এবং হালিমা আক্তার (১৮) নামে এক রোহিঙ্গা তরুণীকেও। শনিবার (৩ মে) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানাধীন চুনতি বনরেঞ্জের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (৪ মে) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানিয়েছে, মোদ্দাচ্ছির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গ্রেপ্তার তিনজন উদ্ধারকৃত জাল নোটগুলো উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে বিক্রির জন্য চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ। লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল আলম খান জানান, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে জাল টাকা পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। চুনতি এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ভাড়ায় চালিত একটি প্রাইভেটকারে যাত্রীদের শরীর তল্লাশি করলে ওই তিনজনের কাছে ৫০০ টাকার ৩৬টি এবং ১ হাজার টাকার ১৩টি জাল নোট পাওয়া যায়। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, জাল নোটসহ গ্রেপ্তার তিনজনকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম