ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

জার্মানিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট, ২০২৪,  5:02 PM

news image

জার্মানির জোলিঙ্গেন শহরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক উৎসবে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলের শহরটিতে এ হতাহতের ঘটনা ঘটে। শিল্পসমৃদ্ধ জোলিঙ্গেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার কয়েক হাজার বাসিন্দা। সেখানেই হামলাটি চালানো হয়। হামলায় আহত আরও চারজনের অবস্থা গুরুতর। জার্মান সংবাদপত্র ‘বিল্ড’ এক প্রতিবেদনে জানিয়েছে, উৎসবে আসা লোকজনের ওপর একজন হামলাকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন এতে অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। হামলাকারীকে আটক করা যায়নি। হামলাকারীকে ধরতে হেলিকপ্টার নিয়ে অভিযান শুরু করেছে জার্মান পুলিশ। নগর কর্তৃপক্ষ লোকজনকে ফ্রনহফ মার্কেট এলাকা ছেড়ে যেতে বলেছে। সন্দেহভাজনকে খুঁজতে স্পেশাল টাস্ক ফোর্স অফিসারদের সঙ্গে নিয়ে ৪০টি কৌশলগত যানবাহন মোতায়েন করেছে।   অনুষ্ঠানটি তিন দিন ধরে চলার কথা ছিল এবং শহরটি প্রতি রাতে প্রায় ২৫ হাজার লোক সমাগমের অনুমান করা হচ্ছিল। শুক্রবারের ফ্রি ইভেন্টে কয়েক হাজার লোক ছিল। হামলার পর উৎসবটি বাতিল করা হয়েছে। সূত্র: বিবিসি, আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম