ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, সৌদি প্রবাসীসহ নিহত ৩ ৬ ছক্কায় ব্রেভিসের ঝোড়ো অর্ধশতকে জিতল দক্ষিণ আফ্রিকা টাইব্রেকারে ডাচদের স্বপ্নভঙ্গ, ১৪ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান

জামিন সংক্রান্ত ৭৫ আদেশ প্রত্যাহার করলেন হাইকোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২২,  7:55 PM

news image

নির্ধারিত বিচারিক এখতিয়ারের বাইরে দেওয়া জামিন সংক্রান্ত ৭৫টি আদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। আগামী রোববার (২৪ এপ্রিল) এই মামলাগুলো কার্যতালিকায় এনে পুনরায় আদেশ দেওয়া হবে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিচারপতি এস এম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমী ও জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। আদালত সূত্রে জানা যায়,

সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার হাইকোর্টের ওই বেঞ্চের বিচারিক ক্ষমতা হচ্ছে ২০১৬ সাল থেকে ২০১৯ সালের পুরোনো মামলা নিষ্পত্তি করা। কিন্তু, বুধবার আদালত পুরোনো মামলা নিষ্পত্তি করার পর ফৌজদারি মোশন ক্ষমতা প্রয়োগ করে জামিন সংক্রান্ত ৭৫টি আদেশ দেন। পরে আদালত বুঝতে পারেন বুধবারের বিচারিক এখতিয়ারের বাইরে তারা ৭৫টি আদেশ দিয়েছেন। এ কারণে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে ওই ৭৫টি মামলা বৃহস্পতিবারের কার্যতালিকায় নিয়ে বুধবারের আদেশ প্রত্যাহার করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম