ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

জামিন পেলেন পাবনার সেই ১২ কৃষক

#

নিজস্ব প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০২২,  7:57 PM

news image

পাবনার ঈশ্বরদীতে ঋণ খেলাপি মামলায় গ্রেপ্তার ১২ কৃষককে জামিন দিয়েছেন আদালত। রোববার (২৭ নভেম্বর) পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১-এর বিচারক মো. শামসুজ্জামান তাদের জামিন আবেদন গ্রহণ করেন। সেই সঙ্গে এই মামলার বাকি ২৫ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন বিচারক। তারা আজকেই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে। জামিন পাওয়া কৃষকরা হলেন-

ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারি গ্রামের আলম প্রামাণিক (৫০), মাহাতাব মণ্ডল (৪৫), কিতাব আলী (৫০), হান্নান মিয়া (৪৩), মোহাম্মদ মজনু (৪০), মোহাম্মদ আতিয়ার রহমান (৫০), আব্দুল গণি মণ্ডল (৫০), শামীম হোসেন (৪৫), সামাদ প্রামাণিক (৪৩), নূর বক্স (৪৫), মোহাম্মদ আকরাম (৪৬) ও রজব আলী (৪০)। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাইদুর রহমান সুমন, অ্যাডভোকেট মইনুল ইসলাম মোহন এবং সিনিয়র অ্যাডভোকেট কাজী সাজ্জাদ ইকবাল লিটন। এর আগে ৩৭ কৃষকের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম