ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

জামিন পেলেন ডাকসুর সেই ভিপি প্রার্থী জালাল

#

১১ সেপ্টেম্বর, ২০২৫,  8:32 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালাল হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জামিন শুনানি শেষে এ আদেশ দেন আদালত। এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. আসাদুল ইসলাম জালাল আহমদকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে জালালের পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেন। জালাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে আবাসিক ছিলেন। অভিযোগ অনুযায়ী, গত ২৬ আগস্ট মধ্যরাতে তিনি রুমমেট মো. রবিউল হককে মারধর এবং ভাঙা টিউবলাইট দিয়ে আঘাত করেন। পরে জালালকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম ২৭ আগস্ট শাহবাগ থানায় হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম