ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

জামায়াতের আমিরকে নিয়ে প্রেস সচিবের পোস্ট

#

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২৫,  5:04 PM

news image

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জামায়াতে ইসলামির আমিরকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি জামায়াত আমির ও দলটির শৃঙ্খলার প্রশংসা করেছেন। শনিবার (২ আগস্ট) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে জামায়াত আমিরকে নিয়ে পোস্ট তিনি। পোস্টে শফিকুল আলম লেখেন, ‘হার্ট সার্জারির পর বিশেষ করে শফিকুর রহমান ভাইকে নিয়ে ভাবছি এবং সালাত ও দোয়ায় তার জন্য প্রার্থনা করছি।’ তিনি আরও লেখেন, ‘অনিশ্চয়তায় ভরা এক সময়ে তার (শফিকুর রহমান) শান্ত নেতৃত্ব এবং সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলকভাবে অংশগ্রহণের মানসিকতা বিশেষভাবে চোখে পড়ার মতো। তার নেতৃত্বে জামায়াতের ভেতরে শৃঙ্খলা ও সততার যে সুনাম গড়ে উঠেছে, তা সব রাজনৈতিক দলের জন্যই অনুসরণযোগ্য উদাহরণ।’ সবশেষ প্রেস সচিব লেখেন, ‘তিনি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন- এই প্রার্থনাই করছি। তার জন্য শান্তি ও মানসিক শক্তি কামনা করছি। ইনশাআল্লাহ।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম