ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জুলাই, ২০২৪,  7:13 PM

news image

উজানের পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে জামালপুরের সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৬১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, যমুনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। এছাড়াও পুরাতন ব্রহ্মপুত্র, ঝিনাই ও জিঞ্জিরামসহ সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এদিকে, বন্যা ও বৃষ্টির পানির স্রোতে দেওয়ানগঞ্জের কাঠারবিল বাজারের নির্মাণাধীন মহারানী ব্রিজের অ্যাপ্রোজ সড়ক ভেঙে কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলার সঙ্গে দেওয়ানগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দেওয়ানগঞ্জ-খোলাবাড়ি সড়কেও একটি ব্রিজের মাটি ধসে গেছে। এছাড়াও মাদাগঞ্জের চরপাকেরদহ ইউনিয়নের হিদাগারী গ্রামে সড়ক বাঁধের ১শ’ ফুট ধসে কয়েকটি গ্রামে বন্যার পানি প্রবেশ করছে। আগামী ৪৮ ঘণ্টা জেলার সকল নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে নিশ্চিত করেছেন জেলা পানি উন্নয়ন বোর্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম