ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

জামালপুরে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০২ জানুয়ারি, ২০২২,  4:20 AM

news image

জামালপুরের মেলান্দহে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মেলান্দহ হাইস্কুলের সামনে নিজ বাড়ি থেকে ৫০ বছর বয়সী জয়ফল ও তার মেয়ে ২৫ বছর বয়সী স্বপ্নার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, মৃত আকমল হোসেনের স্ত্রী জয়ফল ও তার মেয়ে স্বপ্না দীর্ঘদিন ধরে মেলান্দহ হাইস্কুলের সামনে গোবিন্দপুর এলাকায় থাকে। শনিবার সারাদিন জয়ফলের দুই ওমান প্রবাসী ছেলে মিলন ও মিস্টার ফোন দিয়ে তাদের মাকে না পেয়ে সন্ধ্যায় মামা মানিককে ওই বাড়িতে পাঠায়। মানিক ওই বাড়িতে পৌঁছে সামনের গেইটে তালাবদ্ধ এবং বাড়ির পেছনের গেইট দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায়। পরে তিনি পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তাদেরকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে হত্যার রহস্য উদঘাটন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম