ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

জামালগঞ্জে জমি নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে ভাই খুন

#

নিজস্ব প্রতিনিধি

৩০ মে, ২০২৩,  4:43 PM

news image

সুনামগঞ্জের জামালগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন।মঙ্গলবার (৩০ মে) জামালগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই সৌরভ দাস এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২৯ মে) রাতে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ধানুয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নুরু মিয়া মৃত সুলতু মিয়ার ছোট ছেলে। অভিযুক্ত ব্যক্তি নিহতের বড় ভাই। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে নুরু মিয়া সঙ্গে বড় ভাই তাজুল ইসলামের স্ত্রী ও মেয়ের জমি সংক্রান্ত বিরোধের জের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরুকে শাবল দিয়ে আঘাত করে তাজুল। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এস আই সৌরভ দাস জানান, সোমবার রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। পরে খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জড়িতদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম