ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

জামায়াত আমির কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২৬,  10:16 PM

news image

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করে না। দেশি-বিদেশি সব পর্যবেক্ষক একবাক্যে স্বীকার করেছেন, এই নির্বাচন বাংলাদেশে সবচেয়ে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠুভাবে হয়েছে। নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপি ক্ষমতায় এসেছে— জামায়াত আমিরের এমন বক্তব্যের সমালোচনা করে আজ শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল।   তিনি বলেন, ‘নির্বাচনে বিএনপি তাদের জনপ্রিয়তার মাধ্যমে ২১৩টি আসন পেয়ে সরকার গঠন করেছে। সুতরাং জামায়াত আমিরেরএই বক্তব্য আমি প্রত্যাখ্যান করছি।’ মির্জা ফখরুল বলেন, ‘আজ বিভিন্নভাবে বিএনপির কর্মকাণ্ডের ওপর ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা চলছে। বিভেদ সৃষ্টি করার পাঁয়তারা চলছে। ৫ আগস্টের পর দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, সেটি নষ্ট করার অপচেষ্টা চলছে। একটি মহল আবারও স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে কি না— সেটি আমাদের চিন্তা করতে হবে, দেশবাসীকেও চিন্তা করতে হবে। ভিন্নভাবে দেশকে আবার স্বৈরাচারের মধ্যে নিতে চায় কি না, সেটিও আমাদের ভাবতে হবে।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, অতীত ইতিহাস বিবেচনায় জনগণ ইতোমধ্যেই ওই দলকে প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতেও যেন রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করা যায়, সে লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম