ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

জামায়াতের আমিরকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২২,  5:02 PM

news image

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে ডিবি পুলিশ নিয়ে যায় বলে জানায় পরিবার। এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ তার ফেসবুক পোস্টে জানান, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের কারণ জানাননি ড. শফিকুল ইসলাম। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় দলটির প্রচার বিভাগ থেকেও গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে জামায়াত আমিরকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সকালে রাজধানীর মৌচাক এলাকায় বিক্ষোভ মিছিল করে দলের নেতাকর্মীরা। উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াত। ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবিতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি। এর আগে গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম