ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

জাপা সংলাপে ডাক পেলে বিরোধিতা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

#

নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০২৪,  5:14 PM

news image

দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ করছে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই সংলাপে বিগত সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে (জাপা) অন্তর্ভুক্ত করার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। তারা বলেছেন, জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হলে তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করা হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে।সোমবার (৭ অক্টোবর) রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে পৃথক পৃথক পোস্টের মাধ্যমে এ হুঁশিয়ারি দেন তারা। নিজেদের স্ট্যাটাসে জাতীয় পার্টিকে হাসনাত আবদুল্লাহ ‘স্বৈরাচারের দোসর’ ও সারজিস আলম ‘মেরুদণ্ডহীন’ বলে আখ্যা দেন। দলটিকে সংলাপে ডাকার সিদ্ধান্ত আত্মঘাতী হবে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে লেখেন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করবো। সারজিস আলম লেখেন, জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালালদের কীভাবে আলোচনায় ডাকেন প্রধান উপদেষ্টা?

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম