ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

জাপানে ৬.৪ মাত্রার ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৪,  5:08 PM

news image

জাপানে মাঝারি মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলীয় উপকূলের নোটো উপদ্বীপের কাছে স্থানীয় সময় রাত ১০টা ৪৭ মিনিটে ৬.৪ মাত্রার ভূমিকম্পটি হয়। ১০ কিলোমিটার গভীরতায় সংঘটিত এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া সুনামি সতর্কতাও জারি করা হয়নি। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পে সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় সামান্য পরিবর্তন ঘটতে পারে। তবে বড় ধরনের কোনো ক্ষতির আশঙ্কা নেই। পাশাপাশি জাপানের মন্ত্রিপরিষদ কার্যালয়ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, ‘এই ভূমিকম্প সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় সামান্য পরিবর্তন ঘটাতে পারে। তবে ক্ষতির আশঙ্কা নেই।’ এ ছাড়া সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের পর নিকটবর্তী একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি। উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলের চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম