ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

জানুয়ারিতে পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে সরকার: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০২৩,  11:12 PM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকার জানুয়ারিতে পাতানো নির্বাচন করার পাঁয়তারা করছে। এ অবস্থায় বিএনপি নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে। এ চলমান আন্দোলনে বাধা দিলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।শনিবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে শিক্ষক-কর্মচারী সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।বিএনপির নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করে কারাগারে বন্দি করা হচ্ছে দাবি করে রিজভী বলেন, দেশে কোনো আদালত নেই, সব  আওয়ামী লীগের কার্যালয়, গোপালগঞ্জের কার্যালয় হয়ে গেছে। প্রধানমন্ত্রীর সাইক্রিয়াটিস্টের শরণাপন্ন হওয়া উচিত। তার (প্রধানমন্ত্রী) বক্তব্য শুনে স্পষ্ট মনে হয় তিনি মস্তিষ্কের জটিলতায় ভুগছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, সরকারকে ক্ষমতা থেকে নামানো ছাড়া বিএনপির কোনো বিকল্প নেই। এ আন্দোলনে বাধা দিলে এবার লড়াই বাধবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম