ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

জানা গেল হজ কার্যক্রম উদ্বোধনের সম্ভাব্য তারিখ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০২৩,  4:44 PM

news image

চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন হতে পারে আগামী ১৯ মে। হজ কার্যক্রম উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে হজ পরিচালকের কাছে হজ ক্যাম্পের প্রস্তুতি সম্পন্ন করতে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, আগামী ১৯ মে বা প্রধানমন্ত্রীর সুবিধাজনক তারিখ ও সময়ে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও হজ কার্যক্রমের উদ্বোধন করতে তিনি সম্মতি জ্ঞাপন করেছেন। সেই পরিপ্রেক্ষিতে বর্ণিত সময়ের মধ্যে হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি গ্রহণপূর্বক হজ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা প্রয়োজন।

চিঠিতে উল্লিখিত তারিখ ও সময়ের মধ্যে হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি গ্রহণ করে হজ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানানো হয়।উল্লেখ্য, সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও বাকি ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। চলতি বছরের হজ ফ্লাইট আগামী ২১ মে থেকে শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম