ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের সব পরীক্ষা স্থগিত

#

১৩ মে, ২০২৩,  5:28 PM

news image

প্রতিকূল আবহাওয়া ও বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১২ মে) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে আগামী রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে পাঁচটি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের রোববারের পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষা বোর্ডগুলো হলো কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম