ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি স্থগিত

#

০১ নভেম্বর, ২০২৫,  5:08 PM

news image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসুবিধা বিবেচনায় স্নাতক তৃতীয় বর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি স্থগিত করা হয়েছে।  সংকট সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, ‘যারা ইতোমধ্যেই রেজিস্ট্রেশন করেছে তাদের ফি অ্যাডজাস্ট করা হবে।’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পরীক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স ৩য় বর্ষের ফরম পূরণের ফি অযৌক্তিকভাবে বৃদ্ধি করার প্রতিবাদে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীরা ফরম পূরণ বয়কটের ডাক দিয়েছে।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি বেড়েছে। এতে গত বছরের তুলনায় অতিরিক্ত ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত বেশি ফি গুণতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম