ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

জাতীয় পরিচয়পত্র ছাড়া মিলছে না ট্রেনের টিকিট

#

নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল, ২০২২,  9:29 PM

news image

জাতীয় পরিচয়পত্র না থাকায় লাইনে দাঁড়িয়েও অনেকে ট্রেনের টিকিট পাচ্ছেন না। আবার কেউ কেউ আত্মীয়-স্বজনকে ফোন করে পরিচয়পত্র এনে টিকিট সংগ্রহ করছেন। শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর কমলাপুর, ফুলবাড়িয়া ও বিমানন্দর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে ফুলবাড়িয়া স্টেশনের সুপারভাইজার ও রেলওয়ের পরিবহন পরিদর্শক (বাণিজ্যিক) তৌফিকুল আজিম বলেন, জাতীয় পরিচয়পত্র ছাড়া টিকিট দেওয়ার নিয়ম নেই। টিকিট কালোবাজারি ঠেকাতে জাতীয় পরিচয়পত্র ছাড়া কাউকে টিকিট দেওয়া হচ্ছে না। এখন থেকে পরিচয়পত্র দিয়েই টিকিট নিতে হবে। রাতুল নামে এক যাত্রী বলেন, ভোররাত থেকেই লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট পেয়েছি। টিকিটি নিতে জাতীয় পরিচয়পত্রের নম্বর বলতে হয়।

একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে চারটি পর্যন্ত টিকিট পাওয়া যায়। বেশি নিতে হলে অধিক জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হয়। এবার কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের চাপ কমাতে রাজধানীর ৫টি স্টেশনে টিকিট বিক্রি শুরু হয়েছে। স্টেশনগুলো হলো- কমলাপুর, ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা ক্যান্টনমেন্ট ও ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন)। ঈদের সম্ভাব্য দিন ৩ মে ধরে আজ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সে হিসেবে ২৩ এপ্রিল দেওয়া হবে ২৮ এপ্রিলের টিকিট, ২৪ এপ্রিল দেওয়া হবে ২৯ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট, ২৬ ও ২৭ এপ্রিল দেওয়া হবে ১ মে'র টিকিট। আর ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি করা হবে ২ মে’র টিকিট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম