ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

জাতীয় দলে ফিরলেন ইব্রাহিমোভিচ

#

স্পোর্টস ডেস্ক

১৬ মার্চ, ২০২৩,  4:19 PM

news image

হাঁটুর চোটে ৯ মাস মাঠের বাইরে থাকার পর এসি মিলানের হয়ে গত মাসের শেষ সপ্তাহে মাঠে ফিরেছেন জাতান ইব্রাহিমোভিচ। এবার ডাক পেলেন সুইডেন জাতীয় দলেও। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড এ মাসে বেলজিয়াম ও আজারবাইজানের বিপক্ষে ম্যাচের দলে আছেন। ম্যাচ দু'টি ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের অংশ। সর্বশেষ গত বছরের মে মাসে জাতীয় দলে খেলেছিলেন তিনি। দীর্ঘদিন খেলার বাইরে থাকা ইব্রাকে জাতীয় দলে ডাকার বিষয়ে সুইডেন কোচ ইয়ান অ্যান্ডারসন বলেন,

‘ফেরার পর মিলানের হয়ে তিন ম্যাচে অনেকটা সময় মাঠে কাটিয়েছে। বেশ কিছুদিন খেলার বাইরে থাকলেও এই মুহূর্তে সে নিজেকে খেলার মতো প্রস্তুত–বোধ করছে, শরীরও সায় দিচ্ছে। এ কারণে আমার মনে হয়েছে, সে দলের জন্য অবদান রাখতে পারবে। মাঠের ভেতরে তো বটেই, মাঠের বাইরেও।’ গত বছর এসি মিলানের হয়ে সিরি'আ জেতেন ইব্রা। ক্লাবের সঙ্গে চুক্তি নবায়নও করেন চলতি মৌসুম পর্যন্ত। তবে হাঁটুর চোটে অস্ত্রোপচারের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হয় তাঁকে। ফেরার পর মিলানের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৬৮ মিনিট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম