ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে সম্ভব নয়: ইসি সানাউল্লাহ

#

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২৫,  8:12 PM

news image

জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। কমিশন সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সভায় অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন। ইসি মো. সানাউল্লাহ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না কমিশন। পাশাপাশি সংসদ নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনও করার পক্ষে নই আমরা। তিনি বলেন, আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। গণমাধ্যমে নিউজ দেখতে পাচ্ছি, একইসঙ্গে সব নির্বাচন দেওয়ার কথা বলছেন অনেকে। আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এটা আসলে বাস্তবসম্মত প্রস্তাব। সব নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়; আবার স্থানীয় সরকার নির্বাচনও একসঙ্গে করা সম্ভব নয়। এটা নিয়ে আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম