ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০২৬,  10:06 PM

news image

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগে নবনির্মিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই দিবসের উদ্বোধন করেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’। দেশের দরিদ্র, নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার এই আইনি সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর জোর দিচ্ছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে আইন ও বিচার বিভাগের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে জেলা, মহানগর, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে বিশেষ লিগ্যাল এইড কমিটির উদ্যোগে সচেতনতামূলক সভা ও র্যালি অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। দেশের অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল মানুষদের বিনামূল্যে আইনি পরামর্শ ও মামলা পরিচালনার খরচ মেটাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কাজ করে ‘জাতীয় আইনগত সহায়তা সংস্থা’। সরকারের এই মহতী উদ্যোগের ফলে হাজার হাজার মানুষ বিনাশুল্কে আইনি অধিকার ফিরে পাচ্ছেন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিচার বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম