ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

জাতিসংঘের ব্রিফিংয়ে ফের বাংলাদেশের নির্বাচন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২৪,  5:41 PM

news image

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও কথা উঠেছে জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে। এবার নির্বাচন ঘিরে  বিরোধীরা যেসব সহিংসতা ও নাশকতা চালিয়েছে তার কড়া সমালোচনা করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।  স্থানীয় সময় সোমবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।  এ সময় বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ উঠলে ডুজারিক বলেন, নির্বাচন বিরোধীরা যেসব নাশকতা ও সহিংসতা ছড়িয়েছে, তা মোটেই গ্রহণযোগ্য নয়।আগে যা বলেছি তা আবারও পুনরাবৃত্তি করব- আমরা দলগুলোকে সব ধরনের সহিংসতা প্রত্যাখ্যান করতে এবং মানবাধিকার ও আইনের শাসনের সম্মান নিশ্চিত করতে আহ্বান জানাই। এর আগে গত ৯ জানুয়ারি নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায়, ৭ জানুয়ারির নির্বাচনে বিএনপি ও তার সমমনারা অংশ না নেওয়ায় দুঃখ প্রকাশ করে বাংলাদেশে গণতন্ত্র সুসংহত ও অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছিলেন স্টিফেন ডুজারিক । কিন্তু সোমবারের প্রেস ব্রিফিংয়ে, নির্বাচনের আগে গণপরিবহন ও রেলে অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে জাতিসংঘ মহাসচিবের এই মুখপাত্র বলেন, জাতিসংঘের অবস্থান সব ধরনের সহিংসতার বিরুদ্ধে। যারা সহিংসতা করছে, আমরা তাদের ক্ষমা করবো না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম