ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

জলবায়ু সম্মেলনে ক্ষমা চাইলেন বাইডেন

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ নভেম্বর, ২০২১,  8:04 PM

news image

জমে উঠেছে গ্লাসগোর জলবায়ু সম্মেলন কোপ২৬। প্রথম দিনের বক্তৃতায় পরিবেশ নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার পক্ষে কথা বলতে বলতেই ক্ষমা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের হঠকারি সিদ্ধান্তের জন্য মার্কিন প্রেসিডেন্টের পদ থেকে দুঃখ প্রকাশ করেছেন তিনি। ২০১৫ সালে প্যারিসে জলবায়ু সম্মেলন হয়। সেই সম্মেলনে বেশ কিছু বিষয়ে চুক্তিবদ্ধ হয় সম্মেলনে যোগ দেওয়া দেশগুলি। কার্বন ফুটপ্রিন্ট, তাপমাত্রা নিয়ন্ত্রণ ইত্যাদি একাধিক বিষয়ে সেখানে সিদ্ধান্ত হয়েছিল।  ২০২০ সালের নভেম্বর মাসে আচমকাই সেই চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেন, প্যারিস চুক্তি মেনে শিল্পোন্নয়ন করা সম্ভব নয়। আমেরিকা ওই চুক্তি মানতে বাধ্য নয়।  সোমবার গ্লাসগোর সম্মেলনে বক্তৃতা করার সময় ওই প্রসঙ্গটি তোলেন বাইডেন। তিনি বলেন, ''আমার ক্ষমা চাওয়ার কারণ নেই। তবু আমি ক্ষমা চাইছি। কারণ আমেরিকার সাবেক প্রশাসন প্যারিস চুক্তি থেকে নিজেদের বিযুক্ত করেছিল। হঠকারী সিদ্ধান্ত।'' এখানেই থেমে যাননি বাইডেন। তার বক্তব্য, আমেরিকা ওই চুক্তিতে কেবল ফিরে আসছে না, জলবায়ু সংক্রান্ত বিষয়ে নিজেদের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে চাইছে। আমেরিকা সকলকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি। জলবায়ু সংক্রান্ত বিষয়ে সহমত হওয়া ছাড়া কারও হাতে আর কোনো বিকল্প নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম