ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে গণঅধিকার পরিষদ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৫,  5:52 PM

news image

রাজধানীতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজের বাগান গেটে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। জানা গেছে, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের চিকিৎসা নিয়ে এই সাংবাদিক সম্মেলন ডেকেছে দলটি। এর আগে, গত ২৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।  একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিয়ে আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করা হলে নুর গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।  এরপর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে নুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম