ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জে দিনে-দুপুরে ডাকাতি, নগদ-স্বর্ণসহ ৩৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য

জমি নিয়ে বিরোধের জেরে বড়ো ভাইয়ের হাতে ছোট ভাই খুন

#

০৪ অক্টোবর, ২০২৩,  11:02 PM

news image

ফয়জুল ইসলামঃ : পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে ছোট ভাই ফারুক হোসেনকে (৪২) কুপিয়ে হত্যার ঘটনায় বড় ভাই ওসমান হোসেনকে (৪৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে উসমান গণিরা পাঁচ ভাই। এর মধ্যে মেজো ভাই ও সেজো ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিসও হয়েছে। তবে কোনো সুরাহা হয়নি। সকালে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ফারুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ওসমান। পরে এলাকাবাসী ফারুককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় বড় ভাই উসমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার বলেন, স্থানীদের খবরে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম