ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

জন্ম সনদ করা বা সংশোধনে কাউকে হয়রানি করলে ব্যবস্থা

#

নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল, ২০২২,  10:05 PM

news image

জন্ম নিবন্ধন সনদ নতুন করে করা বা সংশোধনে কাউকে হয়রানি করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, কোনো স্তরে যদি জনগণকে কোনো ধরনের হয়রানি করা হয় কাউকে ছাড়া দেওয়া হবে না।

জন্ম নিবন্ধনের ব্যাপারটা আমাদের কাছে বার্নিং ইস্যু। যে কারণে এ রকম ঘটনা ঘটলে অবশ্যই ব্যবস্থা নেব। এই প্রক্রিয়া কীভাবে সহজ করা যায় এবং কেউ হয়রানির শিকার না হয় সে জন্য আজ বসা। রোববার সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন। সার্ভার জটিলতা প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, আমাদের এখানে নতুন করে সার্ভার বসানো হয়েছে। যে কারণে সিস্টেম শাট ডাউন ছিল। এখন চালু হয়েছে। ইউনিসেফ আমাদের আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে। তারা নিজেরাই দেখভাল করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম