ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

জন্মদিনের আগের দিন না ফেরার দেশে আফগান ক্রিকেটার

#

স্পোর্টস ডেস্ক

০৭ জুলাই, ২০২৬,  9:54 PM

news image

চিকিৎসা চলছিল পুরোদমে। তার আরোগ্য প্রার্থনা করেছিলেন আপামর ক্রিকেটভক্তরা। ভারতে খেলতে গিয়ে তাকে দেখতে হাসপাতালে গিয়ে প্রার্থনা জানিয়েছিলেন আফগানিস্তানের ক্রিকেটাররা। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন আফগানিস্তানের সাবেক ক্রিকেটার শাপুর জাদরান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (৭ জুলাই) মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। খবর স্পোর্টস্টারের। 

শাপুর জাদরান হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) নামের একটি বিরল ও জটিল রোগে ভুগছিলেন। এটি রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি গুরুতর সমস্যা, যার ফলে শরীরে অতিরিক্ত প্রদাহ সৃষ্টি হয় এবং একাধিক অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।

গত কয়েক মাস ধরে ভারতের দিল্লি-এনসিআর অঞ্চলের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। গত বছরের অক্টোবর মাসে প্রথম অসুস্থ হওয়ার পর আফগানিস্তানের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দেন। প্রথম দফায় চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও প্রায় ২০ দিন পর আবারও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

শাপুর জাদরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক শোকবার্তায় বোর্ড জানায়, ‘পুরো ক্যারিয়ারজুড়ে শাপুর আফগানিস্তান ক্রিকেটকে সম্মান, সাহস ও গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করেছেন। তার অবদান ও অর্জন আফগানিস্তান ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতীয় দলের জন্য তার নিবেদন কখনোই ভোলা যাবে না।’

শোকবার্তায় আরও বলা হয়, ‘মাঠের সাফল্যের বাইরেও শাপুর জাদরান ছিলেন অসংখ্য তরুণ আফগান ক্রিকেটার ও বিশ্বের ক্রিকেটপ্রেমীদের অনুপ্রেরণার উৎস। তার লড়াকু মানসিকতা, দৃঢ়তা এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা নতুন প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং আফগানিস্তান ক্রিকেটের ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করেছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম